+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Tuesday, August 21

চাকরির ইন্টারভিউ ................!


চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণপ্রশ্নকর্তা অনেকগুলো প্রশ্ন করলোতরুণটি সব প্রশ্ন এর উত্তর ও দিলপ্রশ্নগুলো ছিল এইরকম


প্র.: কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে নাকীভাবে করবেন এটা?

উ.: কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই!

প্র.: একটা দেয়াল বানাতে আটজন মানুষের যদি ১০ ঘণ্টা লাগে, চারজন মানুষের কত সময় লাগবে?

উ.: কোনো সময়ই লাগবে না, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে!

প্র.: আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?

উ.: বিশাল বড় হাত

প্র.: এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে তুলবেন?

উ.: এক হাতের আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না!

প্র.: একজন মানুষ কী করে আট দিন না ঘুমিয়ে থাকতে পারে?

উ.: কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!

প্র.: নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, কী হবে?

উ.: যা হওয়ার তা-ই, পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে

প্র.: কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?

উ.: আপেলের বাকি অর্ধেকটি

প্র.: ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?

উ.: ডিনার

প্র.: বে অব বেঙ্গল কোন স্টেটে অবস্থিত?

উ.: লিকুইড

পয়লা ধাক্কায় বেশ ভালোভাবেই উতরে গেল তরুণশুরু হলো দ্বিতীয় পর্বপ্রশ্নকর্তা বললেন, ‘আপনাকে আমি ১০টি পানির মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন করব লোহার মতো কঠিনউত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশন বেছে নেবেন আপনিতরুণ কিছুক্ষণ ভাবনার চৌবাচ্চায় সাঁতার কাটলতারপর বলল, ‘কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাইপ্রশ্নকর্তা হেসে বললেন, ‘ভালো, শুভকামনা আপনার জন্যআপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেনএবার বলুন, কোনটা প্রথমে আসেদিন না রাত?’

তরুণের বুকে ঢাকের বাড়িকালঘাম ছুটে যাচ্ছে তারএই প্রশ্নের উত্তরেই ঝুলে আছে তার চাকরিটাএবার ভাবনার সাগরে ডুব দিল সেউত্তরে বলল, ‘দিন প্রথমে আসে, স্যার!’ ‘কীভাবে?’

প্রশ্নকর্তার প্রশ্ন

দুঃখিত, স্যার, আপনি ওয়াদা করেছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!

চাকরি পাকা হয়ে গেল তরুণের…!!
No comments

Monday, August 20

কম্পিউটারের গতি বাড়ানোর কিছু উপায়....

কিছু বিষয়ে খেয়াল রাখলে কম্পিউটারের গতি বাড়ানো যায়
তেমন কিছু বিষয় নিচে দেওয়া হলোঃ

১. কম্পিউটারে কখনো Theme ইনস্টল করা উচিত নয়।থিম কম্পিউটারকে অনেক ধীর করে দেয়।
২. কম্পিউটারে অ্যানিমেটেড ওয়ালপেপার, কথা বলা ঘড়ি (ভয়েস ঘড়ি) ইত্যাদি ইনস্টল করবেন না। এগুলো কম্পিউটারকে ধীর করে দেয়।
৩. Recycle bin সব সময় ফাঁকা রাখুন। Recycle bin-এ কোনো ফাইল রাখবেন না। Recycle bin-এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়।
৪. Start থেকে Run-এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে ok করুন। ফোল্ডারগুলো খুললে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট)। কোনো ফাইল না মুছলে সেটি বাদ দিয়ে বাকিগুলো মুছে ফেলুন।
৫. কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়বে।
৬. ডেস্কটপে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন ডান পাশ থেকে Settings-এ ক্লিক করে ১৬ বিট নির্বাচন করে ok করুন।
৭. আবার Start থেকে Run-এ ক্লিক করে msconfig লিখে ok করুন। এখন ডান পাশের Services-এ ক্লিক করুন। যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাঁ পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Startup-এ ক্লিক করে বাঁ পাশের সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। Restart দিতে বললে Restart দিন।
৮. এখন My Computer খুলে সি ড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। তারপর Disk Cleanup-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। নতুন উইন্ডো এলে বাঁ পাশের সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে ok করুন। এভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন।
৯. Start থেকে Control Panel-এ যান। Automatic Updates-এ ডবল ক্লিক করুন। Turn off Automatic Updates নির্বাচন করে ok তে ক্লিক করুন। যাঁরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাঁদের জন্য প্রযোজ্য।
১০. My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced Settings সিলেক্ট করে Performance-এর নিচে Settings-এ ক্লিক করুন। এখন Customs সিলেক্ট করে সবার নিচের বক্সের ঠিক চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok করুন।
১১. আবার My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced সিলেক্ট করে নৃিচে ডান পাশে Error Reporting-এ ক্লিক করুন। Disable সিলেক্ট করে ok করুন।
১২. My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে ok তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন।
ডেস্কটপে যত কম আইকন রাখা যায় ততই ভালো।
১৩. Ctrl + Alt + Delete চেপে বা Task bar-এ রাইট ক্লিক করে Task Manager ওপেন করুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রামের তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না, সেগুলো সিলেক্ট করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। এই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেমের প্রোগ্রামও আছে। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেমের কোনো সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart দিন। ঠিক হয়ে যাবে।
১৪. কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার কিছুটা ফাস্ট করা যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance-এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামতো size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র্যামের size-এর দ্বিগুণ এবং Maximum size-এ র্যামের size-এর চারগুণ দিলে ভালো হয়।
১৫. প্রথমে Control panel-এ যান। Control panel থেকে Add or Remove-এ ডবল ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাঁ পাশ থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন, তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে একই পদ্ধতিতে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন next-এ ক্লিক করুন। Successful massage এলে Finish-এ ক্লিক করুন। Restart করতে বললে Restart করুন।
১৬. শুধু আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুন। যে সফটওয়্যারগুলো সব সময় কাজে লাগে না, সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন।
১৭. হার্ডডিস্কের ১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটার অনেক ফাস্ট থাকে।
হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত বেশি থাকে ততই ভালো।
১৮. সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করার চেয়ে পোর্টেবল (বহনযোগ্য) সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার বেশি ফাস্ট থাকে।
No comments

Friday, August 17

গুগলে সার্চের যত অপশন..........


র্তমানে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলই সবচেয়ে বেশি জনপ্রিয়। কোন কিছু খুঁজতে হলে আমরা সাধারণত সোজা গুগলের হোমপেজে গিয়ে সার্চ দিয়ে বসি। কিন্তু গুগলের পক্ষে যেহেতু আমাদের মনের কথা পড়া সম্ভব না, তাই সাধারণভাবে শুধু কী ওয়ার্ডের উপর ভিত্তি করে একেবারে নিঁখুত ফলাফল প্রদর্শন করা গুগলের মতো শক্তিশালী সার্চ ইঞ্জিনের পক্ষেও সম্ভব না। গুগলের কাছ থেকে সর্বোচ্চ সার্চ সুবিধা পেতে হলে আমাদেরকে কিছু কী ওয়ার্ডের পাশাপাশি কিছু সার্চ অপারেটরও ব্যবহার করতে হবে। এসব অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পারলে গুগলের কাছ থেকে অনেক অনেক গুণ বেশি নিঁখুত ফলাফল পাওয়া যাবে। নিচে গুগল সার্চের কিছু টিপসের বর্ণনা দেওয়া হল।
নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করুন
সাধারণত গুগলে কোন কী ওয়ার্ড সার্চ করলে যতগুলো ওয়েবসাইটে ঐ কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল সবগুলোকে ক্রমান্বয়ে তালিকা অনুযায়ী প্রকাশ করে৷ কিন্তু এভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে গুগলের মাধ্যমে নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন কী ওয়ার্ডও সার্চ করতে পারেন৷
যেমন ধরুন, আপনি বিজ্ঞানী ডট কম সাইটটিতে “Libya” শব্দটি আছে কি না, বা “Libya” সম্পর্কিত কোন লেখা আছে কি না, সেটা জানতে চাচ্ছেন৷ কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে “Libya” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের একটিও বিজ্ঞানী থেকে আসে না৷ এরকম অবস্থায় গুগলের অ্যাডভান্সড সার্চ অপারেটরই হতে পারে আপনার একমাত্র সহায়ক৷
গুগলের মাধ্যমে শুধুমাত্র বিজ্ঞানীতে “Libya” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Libya site:biggani.com” লিখে সার্চ করুন৷ দেখতেই পাচ্ছেন ফলাফলগুলো শুধুমাত্র বিজ্ঞানী থেকেই এসেছে৷ আর এই পদ্ধতি শুধুমাত্র বিজ্ঞানী বা লিবিয়ার ক্ষেত্রে নয়, যেকোন ওয়েবসাইট থেকে যেকোন বিষয় খুঁজে বের করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন৷
নির্দিষ্ট কোন সাইটের শুধুমাত্র ছবিগুলোই দেখুন
ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য গুগলের images.google.com মোটামুটি ভালো একটা সাইট। যেকোন কী-ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে সে বিষয়ের উপর শত শত ছবি এসে হাজির হয়। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের কোটি কোটি ওয়েবসাইট থেকে গুগলের র‌্যাংকিং অনুযায়ী। এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্র আপনি image.google.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন।
মনে করুন আপনি সিএনএন এর ওয়েব সাইট থেকে ফখরুদ্দীন আহমদের ছবি খুঁজতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি image.google.com এ গিয়ে site:cnn.com Fakhruddin Ahmed লিখে সার্চ দেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এভাবে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে কোন এখান থেকে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site:cnn.com লিখে সার্চ দেন, তাহলে সিএনএন এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে।
পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে যদি আপনি কোন সাইট “ভিজুয়্যালি” ব্রাউজ করতে চান। এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে ইন্টারেস্টিং লেখাগুলো পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি গুগল ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে ইন্টারেস্টিং ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত প্রবন্ধগুলো পড়ে নিতে পারেন।
জেনে নিন কোথায় কোথায় আপনার ওয়েবসাইটের লিংক আছে
আপনার যদি একটা ওয়েব সাইট থেকে থাকে, তাহলে স্বভাবতই আপনি এটা জানতে আগ্রহী হবেন যে, কোন কোন ওয়েব সাইটে আপনার ওয়েব সাইটটির লিংক দেওয়া আছে৷ গুগল সার্চ থেকে আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন৷ আর আপনার যদি কোন ওয়েব সাইট না থাকে, তাহলে এই পদ্ধতিটিকে আপনি অন্তত দুটো ওয়েব সাইটের মধ্যে কোনটি বেশি জনপ্রিয় সেটা নির্ণয় করার কাজে হলেও ব্যবহার করতে পারেন৷ কারণ যে ওয়েব সাইট যতবেশি জনপ্রিয়, তার লিংক ততবেশি জায়গায় পাওয়া যাবে৷
কোন ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে আপনাকে Link অপারেটরটি ব্যবহার হবে৷ যেমন মনে করুন, আপনি গুগল সার্চে গিয়ে link:firozbdweb.webnode.com লিখে সার্চ দিন৷ সার্চ রেজাল্টে যেসব পেজ প্রদর্শিত হবে সেগুলোতে প্রবেশ করলে দেখবেন প্রতিটিতেই কোন এক কোণায় লিংক দেওয়া আছে৷
উপরে যে তিনটা অপারেটরের বর্ণনা দিলাম, সেগুলো অবশ্য গুগলের অ্যাডভান্সড সার্চ (Advanced Search) পৃষ্ঠা থেকে সরাসরিও ব্যবহার করা সম্ভব।
No comments

দেখে নিন অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ কোড........種類


অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন অ ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড।

*#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস  টেস্ট মোড কোড।
*#*#1111#*#* –  FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* –  PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।
*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#*   –  ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855#   –  ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#*   – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* -  ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#*   –  এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#*  -  G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#*    -  ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট।
*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট।
*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট।
*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট।
No comments

Thursday, August 16

*** কবিরা গুনাহ ***

জেনে নিন কিছু কবিরা গুনাহ।


১. শিরক করা,
২. মানুষ হত্যা করা,
৩. জাদুটোনা করা,
৪. নামাজে অবহেলা করা,
৫. যাকাত না দেয়া,
৬. বিনা ওজরে রমজানের রোযা ভঙ্গ করা,
৭. সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব না করা,
৮. পিতা-মাতার অবাধ্য হওয়া,
৯. রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা,
১০. যিনা-ব্যভিচার করা,
১১. লাওয়াতাত বা সমকামিতা করা,
১২. সুদের আদান-প্রদান,
১৩. ইয়াতিমের মাল আত্মসাত্ করা এবং তাদের ওপর জুলুম করা,
১৪. আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যারোপ করা,
১৫. ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন,
১৬. শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম,
১৭. গর্ব-অহংকার,
১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া,
১৯. মদ্যপান,
২০. জুয়া খেলা,
২১. সতী-সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া,
২২. গনীমতের মাল আত্মসাত্ করা,
২৩. চুরি করা,
২৪. ডাকাতি করা,
২৫. মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা,
২৬. জুলুম বা অত্যাচার করা,
২৭. জোরপূর্বক চাঁদা আদায় করা,
২৮. হারাম খাওয়া ও যেকোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা,
২৯. আত্মহত্যা করা,
৩০. কথায় কথায় মিথ্যা বলা,
৩১. বিচারকার্যে দুর্নীতির আশ্রয় নেয়া,
৩২. ঘুষ খাওয়া,
৩৩. পোশাক-পরিচ্ছদে নারী-পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা,
৩৪. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দান,
৩৫. তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে করা,
৩৬. প্রস্রাব থেকে পবিত্র না থাকা এবং
৩৭. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা।
No comments

সকল কাজের কাজী মাত্র একটি সফটওয়্যার লাগলে দেখুন....

র্তমান সময়ে আমারা কম্পিউটার মানব হয়ে গেছি, কোনো কাজ কম্পিউটার ছাড়া হয় না। শর্টকাট সবসময় কম্পিউটারের যেকোনো কাজকে সহজ, ও অনেক সময় বাঁচায়। তাই আজ আমি আপনাদের যে সফট এর কথা বলবো এর মাদ্যমে সকল নতুন সফটওয়্যার গেম খুব সহজে ডাউনলোড করতে পারবেন ....

সফটওয়্যারটির নাম : Allmyapps

 



No comments

Followers

PaidVerts